Home আলোচিত ঢাকা আসার পথে ফল খেয়ে সপরিবারে অসুস্থ পরীমণি

ঢাকা আসার পথে ফল খেয়ে সপরিবারে অসুস্থ পরীমণি

0
7

কয়েক দিন আগেই নিজের গ্রামের বাড়ি বরিশালে ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী পরীমনি। সেখানে পরিবারের মানুষদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। তবে ঢাকায় ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি একা নন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। কারণ, সবার হয়েছে ফুড পয়জনিং।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই খবর দিয়েছেন পরীমনি। ব্যান্ডেজ হাতে ছেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন।

ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয়, সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ, মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য (রাজ্য) এখনো হসপিটালাইজড!’

বেশ কিছু কাজ জমে আছে পরীর হাতে। এগুলো প্রসঙ্গেও ফেসবুকে তিনি বলেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘‘কাগজের বউ’’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।’

সবাইকে সতর্ক করে এই নায়িকা আরও লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here