Home প্রধান খবর চলাফেরা করতে পারছেন না মীরাক্কেল খ্যাত মীর

চলাফেরা করতে পারছেন না মীরাক্কেল খ্যাত মীর

0
6

সামাজিক মাধ্যমে সরব থাকেন মীরাক্কেল খ্যাত মীর আফসার আলি। তার সোশ্যাল হ্যান্ডেলে দুঃখ বলে কিছু নেই। সারাক্ষণই মজার সব পোস্ট দিয়ে থাকেন। এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। নেট দুনিয়ায় নিজের অসুস্থতার খবর জানালেন এ রেডিও জকি ও অভিনেতা।

মীর সম্প্রতি তার ফেসবুকে ওষুধের স্ট্রিপের একটি ছবি পোস্ট করে লেখেন, দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলীকে তার চিকিৎসক এই ওষুধটি প্রেসক্রাইব করার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ পলভোল্ট (ওষুধের নাম) খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হাস্যরসাত্মক করে পোস্ট দিলেও, ব্যক্তিজীবনে কতটা যে কষ্ট অনুভব করছেন তিনি সেটি বুঝতে বাকি নেই নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে অধিকাংশই দ্রুত সুস্থতা কামনা করেছেন তার। কেউ কেউ আবার ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেয়ার জন্যও আহ্বান জানিয়েছেন।

কেউ কেউ লিখেছেন, ‘এটা নিশ্চয়ই বাড়ির ডাক্তার মানে অভিভাবক দিয়েছেন?’ তবে তার স্ত্রী ড. সোমা ভট্টাচার্য কযে এই ওষুধ তাকে খেতে বলেননি, সে কথাও মীর জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘দাদা আপনার মতো এত এনার্জেটিক লোকের কাছে Polvolt খাওয়া কোনও ব্যাপারই না।’

তবে কমবেশি সবাই মীরের সুস্থতা কামনা করেছেন।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’র সঞ্চালনা করার সুবাদে ঢাকা-কলকতা দুই জায়গাতেই দারুণ জনপ্রিয় মীর। এই সঞ্চালক দীর্ঘ ২৫ বছর ধরে রেডিও মির্চির অনুষ্ঠানে ‘সকালম্যান মীর’ হয়ে কলকাতাবাসীর ঘুম ভাঙিয়েছেন।

কিন্তু ২০২২ সালে রেডিও মির্চির কাজ ছেড়ে মীর গড়ে তুলেছে ‘গপ্পো মীরের ঠেক’। ইউটিউবে এই অনুষ্ঠানে বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের বাইরের লেখকদের গল্প, উপন্যাস ও নাটক পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here