সত্যটা সামনে চলে এসেছে, পপির জন্য শুভকামনা: জায়েদ খান

একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তারা নাকি গোপনে বিয়েও করেছেন বলে শোনা যায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে একসঙ্গে কাজের সূত্র ধরেই নাকি দুজনের প্রেমের সূত্রপাত। তবে শেষ পর্যন্ত দুজনের সু-সম্পর্কে ছেদ পড়ে।

শুধু তাই নয়, নিজেকে ফিল্ম পলিটিকসের শিকার বলে দাবি করেছিলেন পপি। এ বিষয়ে অভিযোগের আঙুল তুলেছিলেন জায়েদের দিকে। অবশ্য এসব বরাবরই উড়িয়ে দিয়েছেন জায়েদ খান।

এদিকে নায়িকা পপিকে গত তিন বছর ধরে কোথাও দেখা যাচ্ছে না। এই নায়িকা আড়ালে যাওয়ার পর বিনোদন পাড়ায় চাউর হয়, তিনি নাকি বিয়ে করে সংসার করছেন, এমনকি মা–ও হয়েছেন। এত কথা ছড়ানোর পরও ক্যামেরার সামনে পাওয়া যায়নি পপিকে। এসবের মধ্যেই সম্প্রতি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে জড়িয়ে বিয়ের গুঞ্জন চাউর হয়েছে পপির।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ ক্লিয়ার হয়ে গেছে। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি। মূল কথা হলো— আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।

সম্প্রতি গুঞ্জন উঠে, পপি তার সন্তানের নাম রেখেছেন আয়াত। তার সন্তানের বয়স দুই বছর। আর পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। তার রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা; ব্যবসায়ী আদনান তার স্বামী নন বরং বন্ধু। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আদনান। তিনি জানিয়েছেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের প্রশ্নই আসে না। কোনো একটি মহল এমন কথা ছড়াচ্ছে বলে দাবি করেছেন আদনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *