Home ফিচার চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মানুষের ঢল

চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, মানুষের ঢল

0
75

নজর২৪ ডেস্ক- বরিশালের চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

 

সূচনা বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। দুনিয়াবি উদ্দেশ্যে কেউ এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

 

সদা-সর্বদা আল্লাহার জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে মুসুল্লীদের প্রতি আহবান জানান পীর সাহেব চরমোনাই।

 

এদিকে শুক্রবার মাহফিল শুরুর পূর্বেই কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে ঢল নেমেছে মুসল্লিদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো হাজার হাজার মুসল্লি চরমোনাই অভিমুখে। বরিশাল সহ আশপাশের এলাকার মানুষজনও ভীড় করতে শুরু করছে।

 

আজ শুক্রবার চরমোনাই মায়দানে একসাথে জুমার নামাজ আদায় করেন লক্ষ লক্ষ মুসল্লি। জুমার নামাজের পূর্বে গুরত্বপূর্ণ আলোচনা করে নায়েবে আমীরুল মুজাহেদিন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

 

করোনা পরিস্থিতিতে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা যায়। এবং স্বাস্থবিধি মানার জন্য বারবার মাইকে স্বরণ করিয়ে দেওয়া হচ্ছে। গঠন করা হয়েছে বিশেষ টিম। এবং প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসা টিম ।

 

এছাড়াও তিনি নিরাপত্তা ও সমস্যার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি ঘোষিত মাহফিলের সার্বিক নির্দেশনাটি অনুসরন করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here