মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আখতার হোসন খাজা ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তার বয়স হয়েছে ৬০ বছর।
বৃহস্পতিবার ভোর ৫ টায় নিউ বাড়ীতে ইন্তেকাল করেন। বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানের দাফন সম্পন্ন হয়েছে। স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
এইনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ক্যাপ্টেন (অব:) মো. জাকির হোসেন। মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসএইচ
