Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে শক্ত অবস্থানে আ.লীগ

কালিয়াকৈরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মন্ত্রীর নেতৃত্বে শক্ত অবস্থানে আ.লীগ

0
103

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি -জামাতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামীলীগ। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) ভোর থেকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপির নেতৃত্বে ঢাকা-টাঙ্গাল মহাসড়কের উপজেলার চন্দ্রাত্রীমোড়,পল্লীবিদ্যুত,মৌচাক ও সফিপুরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলার সফিপুওে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, সদস্য মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লোকমান হোসেন চেয়ারম্যান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, পৌর আওমীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শামিম, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন, যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক

মো. হারিজ উজ্জামান হারিজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক কবির সম্রাট প্রমূখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here