Home খেলাধুলা শর্ত না মানায় পাকিস্তান দলকে দেশে পাঠানোর হুঁশিয়ারি!

শর্ত না মানায় পাকিস্তান দলকে দেশে পাঠানোর হুঁশিয়ারি!

0
90

স্পোর্টস ডেস্ক: কিউইদের সঙ্গে তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা সফরকারী দলের খেলোয়াড়দের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনায় বেশ চটেছে নিউজিল্যন্ডের স্বাস্থ্য বিভাগ কারন মহামারি করোনার ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সফল দেশের একটি নিউজিল্যান্ড।

 

করোনা মোকাবেলায় সফল তকমা পাওয়া নিউজিল্যান্ড সরকার কোনোভাবেই তাদের অর্জন ম্লান করতে চায় না। তাই লিখিত স্বাস্থ্যবিধিতে প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটারের স্বাক্ষর নেওয়া হয়েছে। তারপরও তারা বিধি অমান্য করেছেন। নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। আরেকবার স্বাস্থ্যবিধি ভাঙলে দলশুদ্ধ দেশে পাঠিয়ে দেওয়া হবে।’

 

কী করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা, তাও খোলাসা করেছেন ব্লুমফিল্ড। তিনি বলেন, কোয়ারেন্টাইনের প্রথম তিন দিন নিজের কক্ষেই থাকার কথা ক্রিকেটারদের। কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তাদের অনেকেই হোটেলের বারান্দায় বসে গল্প করছেন। খাবার ভাগাভাগি করছেন। কারও কারও মুখে ওই সময় মাস্কও ছিলো না। এটাকে আমরা বড় অপরাধ হিসেবে বিবেচনা করছি।

 

এই ঘটনায় বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি নিজেও ক্রিকেটারদের কাছে কড়া বার্তা পাঠিয়েছেন। ওয়াসিম খান বলেন, এটা দেশের সম্মান আর মর্যাদায় আঘাত। সবকিছু জানার পরও ক্রিকেটারদের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত ছিল। নিউজিল্যান্ডের সঙ্গে কথা হয়েছে, এরপর এমন হলে সিরিজ বাতিল করার হুমকি দিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here