Home দেশের খবর ঢাকা মির্জাপুরে জাতীয় যুব দিবসে ১৩ যুবক-যুবতীকে ঋণ প্রদান

মির্জাপুরে জাতীয় যুব দিবসে ১৩ যুবক-যুবতীকে ঋণ প্রদান

0
71

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সঞ্জয় কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে ১৩জনকে ৫ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here