Home দেশের খবর ঢাকা ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

0
85

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুজন সু শাসনের জন্য নাগরিক। শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভূঞাপুর বাজারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে যোগ দেন, মানবতার সেবায় ভূঞাপুর, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর, ব্লাড ব্যাংক ভূঞাপুরসহ অন্যান্য সেবামূলক সামাজিক সংগঠনের এক ঝাক তরুন-তরুনী। যারা সেচ্ছাশ্রমে সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সুজন সু শাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কমিটির সভাপতি আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, ইসরায়েলের এই নির্যাতন, বর্বরতা মেনে নেওয়া যায় না। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের কাছে উদার্ত আহবান জানান।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here