Home দেশের খবর ফুলবাড়ীতে বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন

ফুলবাড়ীতে বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন

0
46

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ভবনটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,বিদ্যালয়ের শিক্ষার্থী,অবিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here