Home বিনোদন অযোগ্যরা অন্যের দোষ খুঁজে বেড়ায়: অপু বিশ্বাস

অযোগ্যরা অন্যের দোষ খুঁজে বেড়ায়: অপু বিশ্বাস

0
42

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি তার ফেসবুকে হঠাৎই ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন কটাক্ষের বার্তাও। শুক্রবার (৬ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নায়িকার স্ট্যাটাসে আভাস পাওয়া গেলো ক্ষোভের।

ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।

ক্ষোভ প্রকাশ করে অপু লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় কারণ এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা?

এই পোস্টের কমেন্ট বক্সে অনেক নেটিজেনই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। আরেক নেটিজেন লিখেছেন, এজন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।

হঠাৎ কাকে উদ্দেশ করে ফেসবুকে এমন ক্ষোভ প্রকাশ করলেন নায়িকা, তা এখনও জানা যায়নি। তবে অপুর এমন পোস্টে খুশি নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here