পূজার কেনাকাটা করতে বোরকা পরার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস!

বছর ঘুরে আবারও আসছে হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা পালন করেন এ হিন্দুধর্মাবলম্বীরা। প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার আনন্দকে আরও আনন্দঘন করতে কেনাকাটায় কমতি রাখতে চান না নায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর সীমান্ত সম্ভারে একটি শো-রুম ভিজিট করতে হাজির হয়ে এমনটা জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার পূজো ঢাকাতেই করবো। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরো দশদিন পর নিজেকে নিয়ে ভাববো। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

তিনি আরো বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

শোনা যায়, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও শুরু করেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করছেন তিনি।

গেল ঈদে সবশেষ মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমা। সিনেমাটি চলতি মাসে মুক্তির পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *