Home প্রধান খবর অপু বিশ্বাসের নামে হাতিরঝিল থানায় জিডি

অপু বিশ্বাসের নামে হাতিরঝিল থানায় জিডি

0
111

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। যার নম্বর -১১১৫।

অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে জিডিতে বিবাদী করা হয়েছে। প্রযোজক সিমি দাবি করেছেন, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম অপু।

জিডি মর্মে জানা যায়, Hi sk Films int ও SKfilmsint 7712 দুটি ইউটিউব চ্যানেল ২০১৬ সালে বাদী খুলেন। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন।

এমনকি গত ৩১ আগস্ট সকাল ৮টায় জাহিদুল ইসলাম অপু বিশ্বাসের সঙ্গে কথা বলিয়ে দেয়ার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে জাহিদুল ইসলাম অপুর সঙ্গে মোবাইলে কথা বললে ১ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন।

সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here