Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভূঞাপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

0
94

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ ঘর থে‌কে সুলতানা সুরাইয়া নামের এক মুক্তিযোদ্ধার স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সে‌প্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মর‌দেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে‌ছে ভূঞাপুর থানা পু‌লিশ।

হত্যাকান্ডের শিকার সুলতানা সুরাইয়া ইং‌রে‌জি দৈ‌নিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও প‌শ্চিম ভুঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহষ্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিছানার উপর বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ দেখতে পাই এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

স্থানীয়রা জানায়, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই বসবাস করতেন হত্যাকাণ্ডের শিকার নারী সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশি ও পরিবারের সদস্যরা ব্যবহৃত ফোন বন্ধ পেয়ে বাড়িতে গি‌য়ে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দেয়। এসময় ঘ‌রের মেঝেতে পড়ে থাকা তার গলাকাটা নিথর মরদেহ দেখ‌তে পায়।

নিহ‌তের ছে‌লে ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সা‌য়েম আকন্দ ব‌লেন, মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কা‌রোর সা‌থে কোন শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠ তদন্ত ক‌রে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে হত্যা ক‌রে ফে‌লে রে‌খে গে‌ছে দৃষ্কৃ‌তিকারীরা। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত চল‌ছে দোষী‌দের আইনের আওতায় আনা হ‌বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here