পরীমণির ক্ষুধা বেশি: চয়নিকা চৌধুরী

সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সরব থাকেন চিত্রনায়িকা পরীমণি। পোস্টও দেন প্রায় নিয়মিত।

শনিবার ( ৯ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎই গৃহকর্মীকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন পরী। ওই স্ট্যাটাসে ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন শেয়ার করেন এই অভিনেত্রী। আর সে প্রশ্নের উত্তর দেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

রাত ২টায় করা পরীর ওই ফেসবুক পোস্টে ছিল একটি ছবি, ১৮ সেকেন্ডের একটি ভিডিও আর কিছু কথা।

পোস্ট করা ছবিটি ছিল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া পরীমণি অভিনীত ‘পাফ ড্যাডি’-র ওয়েব সিরিজের পোস্টার।

১৮ সেকেন্ডের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ দেখতে বসেছেন পরী। হাতে এক বাটি মুড়ি।

পোস্ট করা এই ছবি আর ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমি কেবল আরাম করে #পাফড্যাডি দেখতে বসলাম। এর মধ্যে আমার মেইড আন্টি এক বাটি মুড়ি দিয়ে গেল! এরকম করলো কেন উনি!’

মন্তব্যের নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেন, ‘ঘরে তোমার তো ক্ষুধা লাগে তাই দিয়ে গেলো। আর আমিও দেখছি। দেখতে দেখতে মুড়ি খেলে ভালো লাগেতো।’

সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন করতেই উত্তর দিতে শুরু করেন পরী ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, হাহাহা. উনি আপনার চেয়ে এগিয়ে আছে আপনার আগেই উনি পাফড্যাডি দেখে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *