Home ফিচার ‘সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন বাইডেন’

‘সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন বাইডেন’

0
78

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন শুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরবর্তীতে যোগাযোগের জন্য সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন জো বাইডেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন শুনে জো বাইডেন অনেক প্রশংসা করেছেন। তিনি (বাইডেন) জানতে চাইলেন তার কাজের ধরন কী, মনে হলো যে, এই বিষয়টি ওনার খুব পছন্দ হয়েছে। পরবর্তীতে যোগাযোগের জন্য তার ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন জো বাইডেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘নয়াদিল্লিতে জি-২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে।’

সায়মা আরও লেখেন, ‘আমি তার সঙ্গে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষাব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি।’

সায়মা ওয়াজেদ মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার নিজের বেশ কিছু ছবি আপলোড করেছেন; যেখানে তাদের হাসিমুখে দেখা গেছে। একটি ছবিতে বাইডেনকে শেখ হাসিনা ও তার মেয়ের সঙ্গে নিজের মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তুলতে দেখা গেছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উপদেষ্টা জিয়া উদ্দিন মোবাইল বের করেছিলেন ছবি তোলার জন্য। তখন জো বাইডেন তার কাছ থেকে মোবাইল নিয়ে বলেন, আমি ছবি তুলি। তারপরে তিনি নিজের প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে সেলফি তুলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here