মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী দুই সহোদরের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ও জায়গা দখলমুক্ত করতে শনিবার (২ সেপ্টম্বর) মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা নাজিম উদ্দিন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হাজী নাজিম উদ্দিনের ছেলে শাহ আলম ও আলমগীর হোসেন গত বছরের ২১ সালে নয়াপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে রাসেলের কাছ থেকে ১৩৩ শতাংশ জায়গা ক্রয় করেন। কিন্তু তারা দেশের বাইরে থাকায় এবং তার নিজ বাড়ি থেকে কেনা জমির দূরত্ব থাকার সুযোগে কিছু কুচক্র তাদের জমি বেদখলের চেষ্টা করে আসছে। এরপর শনিবার দিনগত রাতে জায়গা নির্ধারণ করা ৫৫টি খুঁটি, টিন শেডের ঘর ভেঙ্গে ও সেই ঘরে থাকা মালামালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বলে ওই গ্রামের হারুন অর রশিদ, মনির হোসেন মন্টু, ফিরোজ, আবু সায়েদ, কিয়াম উদ্দিন, বাবলু, আবু তালেব ও সোহাগসহ অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্তকারীকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে অভিযোগটি তদন্তের জন্য বাঁশতৈল ফাঁড়ি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ
