মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র সরকার (৬৮)’র সমাহিত করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়।
জানা যায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাকিলা বিনতে মতিন। এরপর মির্জাপুর থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এছাড়াও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কাজী মো. শাজাহান আলী, সাবেক প্রধান শিক্ষক সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নাইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গরা পুস্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সবশেষে শনিবার ভোর ৬টার সময় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসএইচ
