মোংলায় ক্রিয়া প্রকল্পের উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপ গঠন

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলা উপজেলায় বাদাবন সংঘ কর্তৃক আয়োজিত- কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের উপজেলা পর্যায়ে ক্লাইমেট এ্যাকশন কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাদাবন সংঘের উপজেলা প্রকল্প অফিসে অত্র সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং সুইডেন অফ এ্যাম্বাসির আর্থিক সহায়তায় ও বাদাবন সংঘের পরিচালনায় ক্রিয়া প্রকল্পের উপজেলা ক্লাইমেট এ্যাকশন কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন বাদাবন সংঘ এর সন্মানিত নির্বাহী পরিচালক জনাব লিপি রহমান। তিনি সভায় স্বাগত বক্তব্যর পাশাপাশি বাদাবন সংঘের কার্যক্রম এবং নারী অধিনায়ক নিয়ে আলোচনা করেন।

এরপর ক্লাইমেট এ্যাকশন দল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব পপি আক্তার এবং সভাটি আয়োজন ও পরিচালনা করেন প্রজেক্ট অফিসার জনাব মো. আল-ফারুক গাজী।উক্ত সভায় উপস্থিত ছিলেন মিঠাখালী ইউনিয়ন, সুন্দরবন ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিগণ, মিডিয়া কর্মী, উপকারভোগী দলের সদস্য ও প্রজেক্ট স্টাফবৃন্দ।

আলোচ্য সূচী অনুযায়ী আলোচনা শেষে ২৫ সদস্য বিশিষ্ট ক্লাইমেট এ্যাকশন কমিটি চুড়ান্ত করার পর ৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *