Home দেশের খবর কায়েদ ছাহেব (র.) মাজার জিয়ারত করলেন শামিম আহমেদ

কায়েদ ছাহেব (র.) মাজার জিয়ারত করলেন শামিম আহমেদ

0
58

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, ধর্ম ও সমাজ সংস্কারক, ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব (র.) এর মাজার শরীফ জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শামিম আহমেদ।

মঙ্গলবার (২২ আগস্ট) জোহর নামাজের পরে নেছারাবাদ দরবার শরীফে পীরে কামেলের মাযার জিয়ারত করেন তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড খান হাফিজুর রহমান বাবু ও এ্যাড. মানিক লাল আচার্য্য দৈনিক যায়যায়দিন পত্রিকা ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি গাজী গিয়াস উদ্দিন বশিরসহ শামিম আহমেদের শুভাকাঙ্খী অনেকে উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে শামিম আহম্মেদ বলেন, ‘ইসলামী চিন্তাবিদ, দার্শনিক কায়েদ কেবলা ছিলেন আল্লাহর ওলি। এই আগষ্ট মাসে আমি তার মাজার জিয়ারত করেছি এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ সকল প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া করেছি।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here