মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া পাকা সড়ক- বাদশাখালী ব্রীজ ভায়া আজাদ তালুকদারের বাড়ি পর্যন্ত ১কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৯০০ মিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)। ঢাকা বিভাগ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরন ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ তালুকদার, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সাজেদুল আলম, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এসএইচ
