ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন শুক্রবার (১৮ আগস্ট)। বিশেষ এই দিনটি এলে বেশ একাকিত্বে ভোগেন নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার।
তাই জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তিনি। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেয়ার, এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা।
সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’
সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।
