মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে মিলাদ ও গণভোজ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উয়ার্শী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেনের সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৫আগস্ট) বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রোয়াইল গ্রামের আব্দুল মোমেনের বাড়িতে এ অনুষ্ঠান হয়।

আয়োজিত আলোচনা সভায় গোপাল সুত্রধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।

এসময় উয়ার্শী ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরবর্তী গণভোজে অংশ নেয় সহশ্রাধিক জনগণ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *