বাবা শরিফুল রাজকে চিনতে পারছে না রাজ্য!

চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর আজ জন্মদিন। ছেলের প্রথম জন্মদিনকে ঘিরে রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন পরী।

এদিকে শরিফুল রাজ কলকাতা থেকে ঢাকায় ফিরে গতকাল বুধবার রাতে পরীমণির বাসায় গিয়েছিলেন রাজ। অনেকদিন পর বাবাকে দেখায় চিনতে পারেনি তার ছেলে।

পরীমণি গণমাধ্যমে বলেন, ‘আমার সঙ্গে তো দেখা হয়নি। পরে আমি ভিডিওতে দেখলাম, রাজ্যের সামনে দাঁড়িয়েছিল তার বাবা । রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল। অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি। কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে, কোলে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’’

পরীর পদ্মর জন্মদিনের আজকের আয়োজনে পরীমনির সহকর্মী ও কাছের মানুষজন নিমন্ত্রণ পেয়েছেন। এছাড়া তার নানুর পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন, বাসায় সাত দিন ধরে উৎসব চলছে। খুব আনন্দে সময় কাটছে। সবাই মিলে ভীষণ মজা করছি। কী যে ভালো লাগছে!

তাছাড়া জন্মদিনকে উপলক্ষ্যে বাসায় আত্মীয় স্বজন এসেছেন জানিয়ে পরী বলেন, নানু তো আছেনই। এছাড়া নানুর সম্পর্কের সব আত্নীয় এখন আমার বাসায়। অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি। শুধু মাত্র ছেলের জন্মদিনকে কেন্দ্র করে।

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *