মির্জাপুরে নৈশ প্রহরীর সহযোগিতায় তেল চুরির অভিযোগ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মুদি দোকানে ৬ ড্রাম সয়াবিন তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজারে ‘মুন্সী স্টোর’ নামক মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম। তবে তার দাবি এ চুরির ঘটনার সাথে নৈশ প্রহরী জড়িত রয়েছেন।

সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সোমবার (৭ আগস্ট) রাত ৩.৫৫ মিনিটে ৮ জন যুবক একটি পিকআপ নিয়ে ওই দোকানের সামনে থামে। এরপর পিকআপ থেকে একজন নেমে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা ব্যক্তির সাথে কথা বলে। তার ইশারায় বাকি অন্যরা পিকআপ থেকে নেমে ভুক্তভোগীর দোকানের সামনে রাখা সয়াবিন তেল ভর্তি ৬টি ড্রাম পর্যায়ক্রমে গাড়িতে তুলে মির্জাপুরের দিকে রওনা হয়। চুরির সময় নৈশ প্রহরীকে লাইট হাতে চোরদের পাশেই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নৈশ প্রহরী চোরদের সহযোগিতা করেছেন। থানায় অভিযোগ করেছি বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে। তার চুরি যাওয়া ৬ ড্রাম সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এস.আই অটল কুমার দাস বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনায় সম্পৃক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *