Home বিনোদন ‘নায়ক কাজান’কে পরিচয় করিয়ে দিলেন অনন্ত জলিল

‘নায়ক কাজান’কে পরিচয় করিয়ে দিলেন অনন্ত জলিল

0
86

ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় দিকে এ ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘ভবিষ্যৎ নায়ক কাজান’। এর পরেই বিভিন্ন প্রশ্ন ওঠে নানা মহলে।

অনেকে তার পরিচয় জানতে চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে, কেউ বা বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকে। নানা মন্তব্যে অনন্তর ফেসবুকের কমেন্ট বক্স ভরে উঠতে থাকে।

আসলেই কী অনন্ত জলিল তার আসন্ন কোনো সিনেমায় এই তরুণকে অভিষেক করাতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘আসলে কাজানকে নিয়ে অনেক কৌতূহল তৈরি হয়েছে।

কাজান আমার সঙ্গে কোনো সিনেমা করছে না। কয়েক দিন আগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় দাওয়াতে গিয়েছিলাম। কাজান তারই ছেলে।’ অনন্ত জলিল বলেন, ‘তবে কাজানের বাবার খুব শখ ও সিনেমার হিরো হবে।

তাই আমার সঙ্গে ওর ছবি তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করলাম। হয়তো কাজান সিনেমায় আসবে, যেহেতু ওর পরিবারের আগ্রহ আছে। ওর সঙ্গে ছবিটা পোস্ট করার পর আমিও দেখছি এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমিও মজা পাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here