Home আলোচিত সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন রুনা খান

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন রুনা খান

0
69

‘রূপে-গুণে অনন্যা’— এই বিশেষণ যেন একদম মিলে যায় অভিনেত্রী রুনা খানের বেলায়। বেছে বেছে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। তার রূপের ঝলকে কুপোকাত আট থেকে আশি।

শুধু রূপে নয়, গুণেও যে তিনি অনন্য তার প্রমাণ রাখলেন আবারও। ওয়েব সিরিজ ‘বোধ’-এ অভিনয়ের জন্য ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি নিজেই জানিয়েছেন রুনা খান।

অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে গেল বছরের ৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তাঁর অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই অভিনেত্রী।

এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here