Home দেশের খবর ঢাকা মির্জাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

মির্জাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

0
108

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে এ অনুষ্ঠান হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা সমাজে সেবা অফিসার খাইরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. বাহার উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্যামল সরকার প্রমুখ। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here