Home দেশের খবর ঢাকা মির্জাপুরে অবৈধ কয়লা তৈরির ২৯ চুল্লি ধ্বংস

মির্জাপুরে অবৈধ কয়লা তৈরির ২৯ চুল্লি ধ্বংস

0
68

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাছ পুঁড়িয়ে কয়লা বানানোর ২৯টি চুল্লি ভেঙে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২০জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় চলে এ অভিযান।

জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন যাবত গাছ পুঁড়িয়ে কয়লা তৈরি করা হতো। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। খবর পেয়ে ওই এলাকার অভিযান চালিয়ে ২৯টি চুল্লি ধ্বংস করা হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য, এসিল্যাÐ কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ সকল কাঠ কয়লার চুল্লির বিষাক্ত ধোঁয়ার কারণে পাশ্ববর্তী গ্রামগুলোতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে চোখের বিভিন্ন সমস্যাসহ শ্বাসকষ্ট জনিত সমস্যা যেন লেগেই থাকে। চুল্লি মালিকরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। যে কারণে তাদের এই কাজে তেমন কোনো বাধা আসেনি। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই না।

এ ব্যাপারে মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা বলেন, খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে চুল্লিগুলো ধ্বংস করা হয়েছে। চুল্লি মালিকদের না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here