Home প্রধান খবর ২২ দিনে শাকিবের ‘প্রিয়তমা’র টিকিট বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার!

২২ দিনে শাকিবের ‘প্রিয়তমা’র টিকিট বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার!

0
144

শাকিব খানের ‘প্রিয়তমা’র জয়রথ যেন থামছে না। ইতোমধ্যে ঈদের এক নাম্বার ও ব্লকবাস্টার হওয়ার সাফল্য ছুঁয়েছে হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি।

প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ এবং ৮ কোটি ৫৫ লাখ টাকার পর মুক্তির তৃতীয় সপ্তাহ ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এ ছবির।

মুক্তির ২৩তম দিনে পরিচালক হিমেল আশরাফ প্রিয়তমার তৃতীয় সপ্তাহের টিকিট বিক্রির খবর জানিয়েছেন। তিনি আরও জানান, চতুর্থ সপ্তাহে এসেও রেন্টাল দিয়ে দেশের ৬৩টি সিনেমা হলে প্রিয়তমা প্রদর্শিত হচ্ছে।

আধুনিক সিনে থিয়েটার সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির তিন সপ্তাহে এসেও বাংলা সিনেমা নিয়ে এমন ক্রেজ খুব কমই দেখা গেছে। অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের মালিক এবং বুকিং এজেন্টরা বলছেন, গত ২০ বছরেও কোনো সিনেমা থেকে তারা এত রেসপন্স পাননি, যা প্রিয়তমা দিয়ে পেলেন!

ঈদের দিন (২৯ জুন) ‘প্রিয়তমা’ ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলেছে।

‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার ইধিকা পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here