নজর২৪ ডেস্ক- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি) নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের দুটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। এ ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে পুরো জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জেপি) উপজেলা সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তার এ ধরনের কর্মকাণ্ডে হতবাক স্থানীয় সবাই।
সম্প্রতি আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের দুটি অন্তরঙ্গ ভিডিও এবং এক নারীর সঙ্গে একটি অডিও কথপোকথন ভাইরাল হয়েছে। ওই মহিলার সঙ্গে মেসেঞ্জারের ভিডিও কলে উলঙ্গ হয়ে কথা বলতে দেখা গেছে আতিকুলকে। এছাড়া একটি কক্ষে তাকে এক মহিলার সঙ্গে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। আর একটি অডিওতে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়ে কথা বলার অডিও ভাইরাল হয়।
স্থানীয় সাধারণ মানুষ এ বিষয়ে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরণের আচরণ আশা করা যায় না। রাজনীতিবিদদের চরিত্র খারাপ হলে তার কাছে মা বোনেরা নিরাপদ না। আমরা উজ্জল তালুকদারের বিচার দাবি করছি।
এ ব্যাপারে ওই জেপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে ফোন দিলে তিনি প্রথমে ফোন ধরে সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, এমন ভিডিও প্রকাশের বিষয়ে শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
