রংপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট রংপুর: রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট নামের এক সুইপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুলেট রংপুর সদর হাসপাতাল এলাকার সুইপার কলোনির মানী লালের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার জ্বর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বুলেট। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।

রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, একজনের মৃত্যু হয়েছে তা জেনেছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো মেইল পাইনি। তিনি আরও বলেন, ডেঙ্গু বিষয়ে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *