Home প্রধান খবর কঠিন সময়ে ছেলেকে নিয়ে পরীমণি হাসপাতালে, রাজ মালদ্বীপে

কঠিন সময়ে ছেলেকে নিয়ে পরীমণি হাসপাতালে, রাজ মালদ্বীপে

0
135

অনেকদিন থেকেই চলছে ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবনের টানাপোড়েন। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ না ঘটলেও দুজন এখন আলাদা থাকছেন বলেই সবাই জানে। এরই মধ্যে ছেলে রাজ্য অসুস্থ। তাকে নিয়ে পরী আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

এদিকে জানা গেছে, ছেলের এই সময়ে বাবা রাজ আছেন মালদ্বীপে।

গতকাল (রোববার) বিকেলে অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘অসুস্থ রাজ্য।’ তবে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কিছু পরিষ্কার করেননি তিনি। কমেন্ট বক্সে পরীর ছেলের সুস্থতা কামনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, এ বিষয়ে রাজ বলেন, ‘আমার মালদ্বীপ আসার প্ল্যান কয়েক দিন আগেই করা। ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা হয় আমাদের। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।’

রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি। পরে ২০২২ সালের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আরও জানা যায়, তাদের সংসারে সন্তান আসছে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে ছেলে রাজ্য আসে। কিন্তু ছেলে জন্মের পর নানা কারণেই স্বামী-অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। আর বর্তমানে তারা আলাদা থাকছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here