গত বছর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ব্যাক করেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে গুঞ্জন উঠে—অভিনেতা বাপ্পী চৌধুরীর সঙ্গে প্রেম করছেন অপু।
দুই তারকার প্রেমের গুঞ্জন নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে বিভিন্ন কথা হলেও তখন স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি নায়িকার। তবে স্বামী চিত্রনায়ক শাকিব খানের প্রতি অভিনেত্রী যে সবসময়ই আনুগত্য, সে কারণে কিছুটা ধোঁয়াশা ছিল।
বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার খোলামেলা কথা বললেন অপু। অভিনেত্রী যা বললেন, তা শুনলে চোখ কপালে উঠে যাবে আপনার। উঠাই স্বাভাবিক। কারণ, পরিকল্পনা করেই নাকি এই গুঞ্জন ছড়িয়েছিলেন।
অবাক করার মতো হলেও এটাই যে সত্য। অপু নিজেই জানিয়েছেন এ কথা। ঈদ উপলক্ষে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে সেখানে এক প্রশ্নের জবাবে নিজের গোপন সত্য প্রকাশ করেন নায়িকা।
কিন্তু কেন পরিকল্পনা করে প্রেমের গুঞ্জন উঠিয়েছিলেন, সেই বিষয়েও কথা বলেছেন তিনি। এ নায়িকা বলেন, সিনেমায় ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার মাধ্যমে। দীর্ঘদিন পর নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পীর সঙ্গে মিলেই এই পরিকল্পনা করেছিলাম আমরা।
অপু আরও বলেন, পরিকল্পনাটা অবশ্য কাজেও দিয়েছে। ফিরেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।
ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাতশিল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল শাড়ি’ র গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
