Home দেশের খবর ঢাকা ঘাটাইলে সৎ মামার হাতে ভাগ্নি খুনের অভিযোগ; আটক ৩

ঘাটাইলে সৎ মামার হাতে ভাগ্নি খুনের অভিযোগ; আটক ৩

0
111

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে সৎ মামার হাতে ভাগ্নি খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সৎ মামা সুমন মিয়া (৩৮) সহ আরও দুইজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছেন স্থানীয়রা। শিশুটির নাম তুলি আক্তার। সে চাকপাড়া গ্রামের সোহেলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,পারিবারিক শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। নিহত তুলিনের বাড়ি এবং নানার বাড়ি একই গ্রামের পাশাপাশি। মাঝে মধ্যেই তুলিন তার নানার বাড়িতে মামা মামীর কাছে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার সৎ নানি মরিয়ম বেগম (সুমনের মা) নিজের বাড়িতে রাখার কথা বলে নিয়ে যান। কিছুক্ষণ পরেই সুমন তুলির বাবাকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে তুলিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সুমন। শুক্রবার সকালে তুলিকে খুঁজতে তার বাবা-মা তুলির মামার বাড়ি যান। এসময় তুলির মামা ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা সুমন ও তার মা মরিয়ম বেগমকে আটক করে পুলিশে খবর দেন। পরে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়ির পানির ট্যাংক থেকে তুলির মরদেহ উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সুমন তার ভাগ্নিকে হত্যার কথা স্বীকার করেছেন। সুমন, তার মা মরিয়ম বেগম এবং সুমনের স্ত্রী সুমাইয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here