Home দেশের খবর শাহজাদপুরে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের কার্যকরী সভা

শাহজাদপুরে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের কার্যকরী সভা

0
87

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের কার্যকারী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে খসরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, আনু লোদী, শেখ কাজল, আশিকুল হক দিনার, কামরুল হাসান হিরোক প্রমুখ।

 

সভাটি সঞ্চালনা করেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন আমরা তার পক্ষেই কাজ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here