Home আলোচিত তমা মির্জার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নির্মাতা রায়হান রাফী

তমা মির্জার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নির্মাতা রায়হান রাফী

0
148

বেশ কিছু দিন ধরেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্মাতার দুই বছর আগের ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তমা। এই কাজটি করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায়।

যদিও রাফী বা তমা কেউই প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার করেন না। সম্পর্ককে স্রেফ ‘বন্ধুত্ব’ দাবি করেন। তবে তাদের ঘনিষ্ঠতা, চলাফেরা কিংবা সোশ্যাল কর্মকাণ্ডে প্রেমের বিষয়টি বারবার স্পষ্ট হয়ে ওঠে।

বন্ধুত্ব-প্রেমে তো অনেক দিন ধরেই আছেন; কিন্তু এর পরের ধাপে কবে পা রাখবেন? অর্থাৎ বিয়ের খবর বা চলমান ‘সম্পর্ক’ সম্পর্কে তারা কবে জানাবেন? এমন প্রশ্ন শুনে রাফী-তমা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। রহস্যের আদলে এড়িয়ে যেতে চাইলেন প্রসঙ্গটা।

তবু রাফী বললেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাবো! তো আমরাও ঈদের পর জানাবো।’

একসঙ্গে পথ চলতে একে-অপরের সম্পর্কে ভালো-মন্দ অনেক কিছুই জেনেছেন। সেক্ষেত্রে তমা মির্জার কোন দিকটি মন্দ মনে হয়েছে রাফীর? জবাবে এই নির্মাতা বলেন, ‘ওর রাগ বেশি। রাগলে অনেক চিৎকার করে। আর ইংরেজিতে কথা বলে অনেক।’

অন্যদিকে তমা মির্জাও জানান রায়হান রাফীর ভালো-মন্দ দিক।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শোতে অতিথি হয়ে এসে পেশা ও ব্যক্তিগত জীবনের এমন বহু প্রসঙ্গে কথা বলেছেন রায়হান রাফী ও তমা মির্জা।

উল্লেখ্য, ঈদুল আজহায় এবার টেক্কা দিতে আসছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর নায়িকা হিসেবে রয়েছেন তমা মির্জা। সঙ্গে রয়েছেন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here