Home জাতীয় ‘মামুনুল হক ও চরমোনাই পীরের কিছু হলে তৌহিদী জনতা বসে থাকবে না’

‘মামুনুল হক ও চরমোনাই পীরের কিছু হলে তৌহিদী জনতা বসে থাকবে না’

0
80

নজর২৪, ঢাকা- বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও চরমোনাই পীর ফয়জুল করীমের কিছু হলে তৌহিদী জনতা বসে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.এর খলিফা ও ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।

 

সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনার ঐতিহ্যবাহী মারকাজুল উলুম মাদরাসা মিলনায়তনে সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

দেশের বিভিন্ন স্থানে হক্কানী আলেমদের ওয়াজ মাহফিলে বাধা প্রদান এবং ‘কথিত’ মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, এ সকল কর্মকাণ্ড করে মূর্তি বিরোধী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিশেষ করে বিভিন্ন মাহফিলে মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল করীমকে বাধা দিয়ে তাদের কণ্ঠকে রোধ করা যাবে না। যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হয় তাহলে তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না।

 

তিনি বলেন, শুধু ব্যক্তিকেন্দ্রিক সীরাত চর্চা নয়, চলমান অস্থিরতা দূর করতে হলে রাষ্ট্রীয়ভাবে সীরাত চর্চা করতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সভাপতি মুফতি জাকির হোসাইন। বক্তব্য রাখেন তানজিমে খতমে নবুওয়াত ঢাকা মহানগর আমীর মুফতি ইউনুস আহমদ, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মাওলানা জাফর আহমদ ও মুফতি রাকিব উদ্দীন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here