কালিয়াকৈরে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পুর্বচান্দরা এলাকায় শনিবার মৃত স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী নাজমুল। নিহত হালিমা বেগম (৫০) পাবনা জেলার আটঘরিয়া থানার শিবপুর এলাকার মো. আব্দুল হাই এর মেয়ে। মৃত হালিমা কালিয়াকৈর পৌরসভার পুর্বচান্দরা এলাকার হারুন অর রশিদের বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়ায় বসবাস করতেন।

জানা যায়, শুক্রবার রাতে স্ত্রী হালিমা তার ১১ বছরের মেয়ে মনিরাকে নিয়ে ঘুমিয়ে পরে। স্বামী নাজমুল বাসায় ছিল না। রাত তিনটার দিকে তার মেয়ে মনিরা হঠাৎ ঘুম থেকে জেগে দেখে তার মা হালিমা ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে আছে। পরে সে বিষয়টি বাবা নাজমুলকে ফোনে জানায়। সাজমুল এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লাশের রশি কেটে বিছানায় শুয়াইয়া দেয়। এর পর লাশ রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা হালিমার লাশ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরন করে।

কালিয়াকৈর থানার এস আই শওকত আলী বলেন, পুর্বচান্দরা এলাকা থেকে বাড়ীর মালিক ভাড়াটিয়ার লাশ হাসপাতালে নিয়ে যায়। ওই মহিলা আত্মহত্যা করেছেন। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *