কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি কলনীর ৯ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ফরহাদ মন্ডলের একটি কলনীতে ৯ টি কক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ওই কলনীর ৯ টি কক্ষ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। কক্ষের ভিতরে থাকা ফ্রিজ, টিভি, আলমারি, নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।
এসএইচ
