মির্জাপুরে নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শান্তি সমাবেশ করেছে। সোমবার (১২জুন) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া পিএইচসি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক শেখ অপুর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুম রানা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আব্দুর রউফ, গোড়াই ইউনিয়ন আ.লীগ (পশ্চিম) সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই যুগ্ম-আহŸায়ক শিশির আহমেদ বিপ্লব ও সজীব হোসেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ নানা ধরণের জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ মাঠে থাকবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *