Home বিনোদন পরীমণি-রাজের মিলে যাওয়ার খবরে যা বললেন ওমর সানি

পরীমণি-রাজের মিলে যাওয়ার খবরে যা বললেন ওমর সানি

0
241

সম্ভবত আরও এক ‘বিচ্ছেদ নাটকে’র শেষ টেনেছেন পরীমণি ও রাজ। দেশের মানুষকে ‘ঘোল’ খাইয়ে একমাত্র ছেলের ১০ মাস পূর্তির জন্মদিন পালন করেছেন এই সমালোচিত দম্পতি।

সাধারণত যেখানে বছরে একবার জন্মদিন পালন করা হয়, সেখানে পরী তার ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন প্রতি মাসে। সেই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) ছেলের জন্মদিন পালন করেন তিনি। এ সময় পাশে ছিলেন রাজ ও তার নানা। সামাজিক মাধ্যমে জন্মদিনের পালনের ভিডিও প্রকাশ করেন পরীমণি।

এদিকে রাজ ও পরীকে একসঙ্গে দেখে আবেগী হয়ে পড়েছেন ওমর সানি। অসুস্থ শরীরেও এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সানি। সেখানে লিখেছেন, ‘এই অসুস্থ অবস্থায় তোমাদের এক হওয়া দেখে। (পরীমণি-রাজ) দোয়া করি সারাজীবন একসাথে থাকো।’

এর কয়েকঘণ্টা আগেই ওমর সানি নিজের ফেসবুকে জানান তার অসুস্থতার কথা। তিনি লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত। তাই সবাই দোয়া করবেন।’

তবে ঠিক কী হয়েছে তা কিছু জানাননি সানি। এর এর ঘণ্টা পাঁচেক পরই রাজ-পরীর মিলে যাওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন আবেগে আপ্লুত ওমর সানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here