Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে বোয়ালী মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

কালিয়াকৈরে বোয়ালী মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

0
294

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে উদ্যোগে বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি অখিলেশ মজুমদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন, গাজীপুুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু চান মোহন রায়।

এ সময় অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন পাকুল্লার দুলাল চক্রবর্তী, সাতক্ষীরার কুমারী আসলতা সরকার,নওগাঁর কুমারী সুমিত্রা সরকার মিতালী প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here