Home প্রধান খবর আর অভিনয়ে ফেরার ইচ্ছা নেই কাবিলার

আর অভিনয়ে ফেরার ইচ্ছা নেই কাবিলার

0
220

একসময় পার্শ্বচরিত্রে অভিনয় করে পর্দায় কাঁপিয়েছেন কাবিলা। ইতিবাচক কিংবা নেতিবাচক— সবরকম চরিত্রে দেখা গেছে তাকে। কমেডি করেও জমিয়ে রাখতেন দর্শক। যদিও কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন তিনি।

মাঝে গুঞ্জন রটেছিল কাবিলা মারা গেছেন। কিন্তু তিনি মারা যাননি। তবে আপাতত আর অভিনয়ে ফেরার ইচ্ছা নেই তার। বিশেষ এক কারণে অভিনয়কে বিদায় জানিয়েছেন এ অভিনেতা। দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই কারণটি জানিয়েছেন তিনি।

কাবিলা বলেন, ‘২০১৭ সালে নিয়ত করলাম হজে যাব। পরে আমার ওয়াইফকে নিয়ে হজে গিয়েছি। হজ করার পর মোটামুটি আস্তে আস্তে ছবি ছেড়ে দিয়েছি।’

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশার কথাও জানালেন কাবিলা। তার কথায়, ‘সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা ডিস্ট্রিকে তো সিনেমা হল বন্ধ। আমাদের সময় হাজারের ওপরে সিনেমা হল ছিল। এখন তো একশ-দেড়শ সিনেমা হল। অনেক প্রযোজক চলে গেছেন। প্রোডাকশন বন্ধ করে দিয়েছেন। তেমন ছবিও হয় না।’

এদিকে দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন কাবিলা। সেজন্য ঠিকমতো কথাও বলতে পারেন না। এটাও তার অভিনয় না করার আরও একটি কারণ।

১৯৯০ সালে বাংলা ছায়াছবি ‘যন্ত্রনা’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন কাবিলা। পুরো নাম নজরুল ইসলাম শামীম। প্রথম দিকে তিনি খল নায়ক চরিত্রে অভিনয়করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডিয়ান হিসেবে আরও বেশী জনপ্রিয় হয়ে ওঠেন।

এক টাকার বউ, সবার উপরে তুমি, এবাদত, আমার প্রাণের প্রিয়া, জন্ম তোমার জন্য, আমাদের ছোট সাহেব, তুমি আমার প্রেম, বাবা আমার বাবা, তুমি স্বপ্ন তুমি সাধনা,তোমাকে বউ বানাবো, প্রেমিক নাম্বার ওয়ান, ফুল অ্যান্ড ফাইনালসহ অনেক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা।

কাবিলা ‘অন্ধকার’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ভালোবাসা আজকাল সিনেমার জন্য ২০১৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here