Home ফিচার ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরাফাত

ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরাফাত

0
263

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য।

শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ড সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভায় নৌকার মাঝি হিসেবে মোহাম্মদ আলী আরাফাতকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানিয়েছেন।

এর আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এসময় ২২ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। এই ভোট হবে ব্যালটে।

গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here