Home ফিচার এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

0
269

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হবে। বৃহস্পতিবার (৮ জুন) এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৭ আগস্ট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচির জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই নিজ আসনে বসতে হবে। প্রথমে বহু নির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/বহু নির্বাচনি পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং বহুনির্বাচনি পরীক্ষা বিরতিহীনভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here