Home বিনোদন এবার ‘বস-৩’ নিয়ে আসছেন জিৎ

এবার ‘বস-৩’ নিয়ে আসছেন জিৎ

0
109

এবার ঈদে টলিউড সুপারস্টার জিৎ নিয়ে এসেছিলেন তার অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছিল ছবিটি। সেই রেশ কাটতেই শোনা যাচ্ছে, ফের বস হয়ে আসছেন জিৎ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘বস’ সিনেমার তৃতীয় কিস্তির কথা বলা হচ্ছে। শোনা যাচ্ছে, ফের সূর্য হয়ে পর্দায় আসবেন জিৎ। এ অধ্যায়ের নাম হবে ‘বস-৩’।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘বস ৩’ ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বাবা যাদব। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখকে। আপাতত, ‘বস ৩’ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানা বৈঠকে বসছেন জিৎ ও তার টিম।

‘বস’ সিনেমার প্রথম অধ্যায় মুক্তি পায় ২০১৩ সালে। এতে জিতের বিপরীতে ছিলেন শুভশ্রী। মুক্তির পর তুমুল আলোড়ন তুলেছিল ছবিটি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেই ছবিতেও জুটি বেঁধেছিলেন জিৎ ও শুভশ্রী। তবে এই ছবিতে দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়াকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here