Home বিনোদন ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সরি: সুনেরাহ

ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সরি: সুনেরাহ

0
137

মডেল-অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচিত হয়ে আসছেন জনপ্রিয় মডেল সুনেরাহ বিনতে কামাল। কারণ ফাঁস হওয়া ওই ভিডিওতে সুনেরাহকে অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল। ভক্তদের কাছে ক্ষমাও চাইলেন তিনি।

মঙ্গলবার তার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অন্তর্জাল’ এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে না। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য পরিষ্কার করেছি। নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।”

ভাইরাল হওয়া ওই ভিডিওতে নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করে এ চলচ্চিত্র অভিনেত্রী বলেন, “যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে সরি।”

ভাইরাল হওয়া ছবি-ভিডিও নিয়ে পরীমণির বক্তব্য নিয়ে সুনেরাহ বলেন, “পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির অবস্থান চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম, সেই অবস্থানটাও মিলিয়ে দেখা হোক।”

প্রথমে শোনা গেছিলো, ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হওয়ায় সুনেরাহ আইনি পদক্ষেপ নেবেন। তবে এমন সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, “কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি। এটাই যথেষ্ট।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here