২৪ ঘণ্টার মধ্যে আলাদা হতে চান পরীমণি, একই সিদ্ধান্ত রাজেরও

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস হয়। এর জেরেই প্রকাশ্যে আসে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির ব্যক্তিজীবনের নানা অশান্তির কথা। সেখান থেকে জানা যায়, চলতি বছর জানুয়ারিতেই দুজনের মতের অমিল ছিল চরমে। অবশেষে তা চূড়ান্ত রূপ নেয় বিচ্ছেদে।

স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গতকাল সোমবার দিবাগত রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে তিনি এ কথা বলেন।

লাইভে পরীমণি বলেন, ‘একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কিনা মানুষকে রেসপেক্ট দেওয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো সেটা দেখেলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।’

আর রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কি না, এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি আর বসতে চাই না। হলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী হয়ে আর আমি রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টএবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজও পরীর সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

এই চিত্রনায়ক বলেন, ‘পরী গণমাধ্যমকে আজ কী বলেছে, তা আমি শুনিনি। বিষয়টা শুনে পরবর্তী সময়ে উত্তর দেব। আমরা সংসার করছি না এটা চূড়ান্ত। এরপর আর কিছু বলার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *