‘মুক্তিযুদ্ধ মঞ্চ কে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে’

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- মুক্তিযুদ্ধ মঞ্চ কে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া।

 

তথাকথিত ভুঁইফোড় সংগঠন “মুক্তিযুদ্ধ মঞ্চ” কর্তৃক ওলামায়ে কেরামকে অকথ্য ভাষায় গালমন্দকারীদের গ্রেফতার এবং সারাদেশে ওয়াজ-মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে, সোমবার (২৩ নভেম্বর) মানববন্ধন করেছে “সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া”।

 

বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতী এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা কাজী সাইফুর রহমান মুন্না ও আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সূরা সদস্য মুফতী নিয়ামুল ইসলাম, মুফতি যুবায়ের সাইফুল্লাহ, উপদেষ্টা মাওলানা আমিনুল ইসলাম, মুফতী তোফায়েল আহমদ নোমান, মাওলানা ইউসুফ ভূঁইয়া,সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত,মাওলানা সৈয়দ আবুল কাসেম, মাওলানা নাঈমুল হক সাদেকী, মাওলানা আব্দুল্লাহ কাফি, মাওলানা আবু বকর, মাওলানা রবিউল্লাহ সরাইলি মাওলানা শুয়াইব, মাওলানা মেশকাত মাওলানা আতাউল্লাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, আল্লামা মামুনুল হক ও মুফতি ফয়জুল করিমের এর কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়ার জন্য একটি মহল নাস্তিকদেরকে মাঠে নামিয়েছে। বাংলাদেশের তৌহিদী জনতা তথাকথিত ভারতের দালাল এই সংগঠনকে দাদা বাবুদের দেশে পাঠাতে হবে, এই দেশে তাদের ঠাঁই হবে না।

 

সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতি এরশাদ উল্লাহ কাসেমী সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নামে মূর্তি নয় বাংলাদেশে মসজিদ-মাদ্রাসা, মিনার নির্মাণ করতে হবে এদেশকে মূর্তির দেশ বানালে তৌহিদী জনতা বরদাশত করবে না।

 

সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ধর্মীয় ওয়াজ মাহফিল বাধা দেওয়া মানে মুসলমানদের ঈমান ইসলামের সাথে তামাশার নামান্তর, যদি এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরকার পিছু না হটে তৌহিদী জনতাকে সাথে নিয়ে সম্মিলিত কওমি প্রজন্ম মাঠে নামতে বাধ্য হবে।

 

এসময় বক্তাগণ ‘তথাকথিত’ মুক্তিযুদ্ধ মঞ্চ কে অনতিবিলম্বে নিষিদ্ধের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *